সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার ৩রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বুধপাড়া এলাকা থেকে গোপন বৈঠকের সময় গত শুক্রবার রাতে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: রাশেদুল ইসলাম, হাফিজুর রহমান ও মোফাজ্জাল হোসেন। মতিহার থানার সহকারী উপপরিদর্শক মজিবুর রহমান বলেন, হাফিজুর ও রাশেদুলকে ২০০৯ সালের একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ও মোফাজ্জলকে রাজশাহী মহানগর পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।কমিটি গঠন২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার ঢাকা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয় কুমার ঘোষকে সভাপতি, এনামুল হককে সাধারণ সম্পাদক, নাসির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও ইব্রাহীম খলিলকে কোষাধ্যক্ষ করে পরবর্তী দুই বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।বিক্ষোভ মিছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গতকাল শনিবার সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলার সহস্রাধিক মানুষ এ বিক্ষোভ মিছিল করে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।