সংক্ষেপে সারা দেশ
ভিসার আবেদনভারতে যাওয়া-আসার জন্য খুলনা বিভাগের মানুষকে ভিসার জন্য আর ঢাকায় যেতে হবে না। নগরের ৬৪ নং কেডিএ অ্যাভিনিউয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খুলনা শাখায় গতকাল রোববার ভারতীয় ভিসার আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। ভিসা কার্যালয় সূত্র জানায়, অফিস চলাকালে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। এ ছাড়া www.Ivacbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও আবেদন করা যাবে। ভিসা প্রসেসিং ফি ৪০০ টাকা। খুলনা অফিস।পুরস্কার বিতরণীমীর সিরামিক কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী গত শনিবার সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন মীর সিরামিক লিমিটেডের পরিচালক মাহরীন নাসির, রাফিউল আলমসহ অন্যরা। প্রতিযোগিতায় বিজয়ী লে. কর্নেল রেজা, প্রথম রানার আপ উইং কমান্ডার সাইফ উদ্দিন, দ্বিতীয় রানার আপ ব্রিগেডিয়ার জেনারেল এনায়েত উল্লাহসহ ১৫ জনকে পুরস্কৃত করা হয়। গত শুক্রবার আর্মি গলফ ক্লাবে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।