সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনবেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ-বাংলাদেশ গতকাল মঙ্গলবার রংপুর সদর উপজেলার তালুকধর্মদাস এলাকায় একটি কারিগরি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছে। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যালফন্স হেনেকেন্স ভবনটির উদ্বোধন করেন। এ সময় ইউসেপ-বাংলাদেশের চেয়ারপারসন ড. ওবায়দুর রব, নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাবউদ্দিন আহমদ ছাড়াও বিদেশি কূটনীতিক, দাতা সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, রংপুর।আচরণবিধি লঙ্ঘনকক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় গত রোববার এক সাধারণ সদস্য পদপ্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই প্রার্থীর নাম আবুল বশর। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করে ওই দিন গভীর রাতে বশর এলাকার হাজারীকুল গ্রামে ভোটারদের জড়ো করে খাদ্য বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাঁকে জরিমানা করেন।  রামু (কক্সবাজার) প্রতিনিধি।বিষাক্ত গ্যাসে কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামে গত সোমবার নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে খলিলুর রহমান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দেবীদ্বার থানার ওসি স্বপন কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।জরিমানাচট্টগ্রামের মিরসরাই উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত সোমবার ১৪ জন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। খইয়াছড়া ও মায়ানী ইউনিয়নের বড়তাকিয়া-আবুতোরাব রোডে পোস্টার লাগানোর অভিযোগে ওই প্রার্থীদের প্রত্যকের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা করে মোট ৩৫ হাজার টাকা আদায় করা হয়েছে।  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।