সংক্ষেপে সারা দেশ
ক্রীড়া প্রতিযোগিতাকক্সবাজারের রামু উপজেলায় গত মঙ্গলবার কৃষকদের দৌড়, কিষানিদের মিউজিক্যাল চেয়ার ও সুঁই সুতা প্রতিযোগিতা, পিঠা ও দেশীয় ফল উৎসব, শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। পরে উপজেলা পরিষদের প্রাঙ্গণে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার। রামু (কক্সবাজার) প্রতিনিধি।লঙ্ঘনের দায়েনির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবুল হাসেম চৌধুরীকে এক হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোমিনুর রশীদ। গতকাল বুধবার পৌর শহরের জমদ্দার বাজারে বিশাল এক জনবহর নিয়ে শোডাউন করলে ওই প্রার্থীকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়। আবুল হাসেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ইউএনওকে কথা দিয়েছি, এমনটি আর হবে না।’ ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি।বিদ্যুতের দাবিতেব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় বাসস্ট্যান্ডে বিদ্যুতের দাবিতে গতকাল বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, গত ২৫ মে সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। এরপর পুরোনো ট্রান্সফরমার মেরামত করে গত মঙ্গলবার সন্ধ্যায় লাগানোর কিছুক্ষণ পরই আবার বিকল হয়ে পড়ে। এ কারণে ওই গ্রামের শত শত জনতা গতকাল মহাসড়ক অবরোধ করে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।অভিযোগসুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারদলীয় সাংসদদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ কলিমউদ্দিন মিলন বলেন, সরকারি দলের সমর্থিত প্রার্থীরা স্থানীয় প্রশাসনে প্রভাব খাটিয়ে বিএনপি-সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী এবং সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। সুনামগঞ্জ প্রতিনিধি।উত্ত্যক্ত করায়মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল বুধবার আজিম উদ্দিন (২০) নামের এক যুবককে এক মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, সদরের মেহেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আজিম উদ্দিন প্রায়ই এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন। ছাত্রীর অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়। পরে ইউএনও মোখলেসুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে আজিমকে এ শাস্তি দেন। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার প্রতিনিধি।