সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লার উপপরিচালক মো. মোর্শেদ আলম গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক নাসির উদ্দিন খানের আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেন। পরে আদালত ওই ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওসি জহিরুল ইসলাম খান বলেন, মামলা হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কি না, জানি না। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।জরিমানাকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদুল হকের কাছ থেকে গতকাল বৃহস্পতিবার পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁর কাছ থেকে এ টাকা আদায় করা হয়। উপজেলা প্রশাসন কার্যালয় জানায়, ইমদাদুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেছেন। ইউএনও জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।