সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারবগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের পাশের একটি মাঠ থেকে গতকাল শুক্রবার সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. ইব্রাহীম (৩২)। তিনি শিবগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।১১ দিন পরনিখোঁজ হওয়ার ১১ দিন পর নরসিংদীর রায়পুরা উপজেলার ফকিরেরচর গ্রামের একটি ধানখেত থেকে গতকাল শুক্রবার শামীম মিয়া (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, চার-পাঁচ দিন আগে শামীমকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নরসিংদী প্রতিনিধি।সমিতির অভিষেকসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কয়লা আমদানিকারক সমিতির নবনির্বাচিত ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোয়াজ্জেম হোসেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।