সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবাসহ গ্রেপ্তার ১৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দমদমিয়া চেকপোস্টের জওয়ানরা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গতকাল শনিবার ১২৫টি ইয়াবা বড়িসহ মোহাম্মদ জোবাইর নামের এক বক্তিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৪ নাগরিককে আটক করে পরে তাঁদের পুশব্যাক করা হয়েছে। জোবাইরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মামলা করেছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।সার উদ্ধার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গত শুক্রবার ১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবু যাহিদ বলেন, উপজেলার মিরুখালী এলাকার আবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ সার উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে স্থানীয় সার ডিলার আইয়ুব আলী ও আবু মিয়াকে আসামি করে গতকাল দুপুরে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। পিরোজপুর প্রতিনিধি।লাশ উদ্ধার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখলা গ্রাম থেকে গতকাল শনিবার বাবুল মিয়া (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল পৌরসভার ভাংনাহাটী গ্রামের সইজুদ্দীনের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুঁইয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাঁর ভাই মিজানুর রহমান একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তোফাজ্জল হোসেন ও জাভেদ মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।