সংক্ষেপে সারা দেশ
আলোচনা সভা ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রোববার আলোচনা সভা হয়। বেলা পৌনে ১১টার দিকে সবাইকে নাশতা দেওয়া হয়। এ সময় সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী মোল্লা বলেন, ‘নাশতা খেয়েই চলে যাবেন না। আলোচনা চলবে দুপুর ১২টা পর্যন্ত। আপনারা অনেকে নাশতা খেয়ে চলে যান, এটা খুবই দুঃখজনক।’ ফরিদপুর অফিস।ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ঝালকাঠি শহরে অভিযান চালিয়ে হেরোইনসহ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার এসআই আবদুল হক বলেন, শহরের সুতালড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বসে হেরোইন সেবনকালে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি।একজনের মৃত্যু খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত অষ্টম শ্রেণীর ছাত্র সোহায়েব হোসেন (১৫) গতকাল রোববার মারা গেছে। পারিবারিক সূত্র জানায়, উপজেলার সুলাকুড়া বিলে গত শনিবার ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। সেখানে প্রেমকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় সোহায়েব, আরাফাত ফারাজী, মনির হোসেন ও আকবর হোসেন আহত হয়। পরে গতকাল সোহায়েব মারা যায়। থানার ওসি আবদুল কাদের বেগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খুলনা অফিস।শিশুটি কারশিশুটির নাম হূদয় (৭)। বাবা আকবর আলী ও মা শিউলি আক্তার। বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া বাজারে শিশুটিকে কাঁদতে দেখে এক ব্যক্তি তাঁর বাড়িতে নিয়ে যান। হূদয় জানায়, তার মা গার্মেন্টস কর্মী, বাবা বেবিচালক। এর বেশি আর কিছু সে বলতে পারে না। সে উপজেলার ধলা গ্রামের শরীফ উদ্দিনের হেফাজতে রয়েছে। ছেলেটির জন্য যোগাযোগ করুন: ০১৭১২৩৪৩৮৯৮, ০১৭২৭৭৩৫৩৭১। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।