সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনা বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার উচ্চমাধ্যমিক ও ডিগ্রির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে ১৫২ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আকরাম হোসেন। বাগেরহাট প্রতিনিধি।কেনা শুরু বগুড়ায় গতকাল মঙ্গলবার থেকে সরকারিভাবে চাল কেনা শুরু হয়েছে। জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি খাদ্যগুদামে এই চাল কেনার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান। জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, এ বছর বগুড়া থেকে প্রায় ৫১ হাজার মেট্রিক টন চাল কেনা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি চাল কেনা হবে দুপচাঁচিয়া থেকে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।মানববন্ধনসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দাবিতে গত সোমবার এলাকাবাসী ডায়া বাজারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। নির্বাচন পুনরুদ্ধার কমিটির ব্যানারে তারা এসব কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বাবর আলী শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমূল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন সরকার প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।দুজনের মৃত্যুসিরাজগঞ্জের চৌহালি উপজেলায় হিটস্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় খুকনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে উপজেলার খামার গ্রামের মহির উদ্দিন মোল্লা (৫৫) এবং গতকাল মঙ্গলবার এনায়েতপুর গ্রামের আম্বিয়া খাতুন (৭০) প্রচণ্ড গরমের কারণে অজ্ঞান হয়ে যান। রাতেই মহির উদ্দিন মারা যান। আম্বিয়াকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখানে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।গ্রেপ্তার ১কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণের ভিটামিন ও ক্যাপসুলসহ মিয়ানমারের এক নাগরিককে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানেরা। তাঁর নাম মোহাম্মদ মুসা। থানার ওসি মাহবুবুল হক বলেন, এ ঘটনায় বিজিবি মুসার বিরুদ্ধে দুটি মামলা করেছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।নির্বাচন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ বুধবার। ইউনিয়নগুলো হলো: কাঞ্চনপুর, ইসাপুর, চণ্ডিপুর, লামচর ও করপাড়া। থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া বলেন, রামগঞ্জের ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।