সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান গ্রেপ্তারচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার তিনচৌদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি চাঁদাবাজি, চট্টগ্রাম কোতোয়ালি থানায় পুলিশের ওপর হামলার মামলা এবং পরিবেশ অধিদপ্তরের দায়ের করা পরিবেশদূষণ আইনে একাধিক মামলা রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসংবর্ধনাটাঙ্গাইলের সখীপুর উপজেলায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৮৪১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা মিলনায়তনে সখীপুর উন্নয়ন ভাবনা এই সংবর্ধনা দেয়। এতে সভাপতিত্ব করেন সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহম্মদ শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।উদ্বোধনবাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের শাখা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ফুল রাণী সরকার। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মনোয়ারা বেগম। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।লাশ উদ্ধারহবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল উপজেলার কামাইছড়া চা-বাগানের শ্রমিকেরা কাজ করার সময় ১ নম্বর সেকশনে রাস্তার পাশে ওই কিশোরীর গলাকাটা লাশ দেখতে পান। পরে শ্রমিকেরা পুলিশে খবর দেন। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।