সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরকে জরিমানাবাগেরহাটের শরণখোলা উপজেলার কবির শিকদার (৪২) নামের এক ব্যক্তির সঙ্গে পিরোজপুরের জিয়ানগর উপজেলার অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের বিয়ে দেওয়ায় বর ও কাজিকে জরিমানা করা হয়েছে। মেয়েটি (১৪) স্থানীয় একটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার বালিপাড়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার (কাজি) নুরুল ইসলাম তাঁদের নিবন্ধন করেন। এ ঘটনা জানাজানি হলে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজি ও বরকে এক হাজার টাকা করে জরিমানা করেন।  পিরোজপুর প্রতিনিধিঅবৈধ যাতায়াতঅবৈধ পথে ভারত গমন এবং সেখান থেকে ফেরার পথে সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর পৌনে একটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। তাঁরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত্যুঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী মালতী ঘোষ, তাঁদের ছেলে নীতিশ ঘোষ, একই উপজেলার মাদকাটি গ্রামের অবনী মণ্ডল, পূর্ব নারায়ণপুর গ্রামের আরশাদ আলী ও শ্যামনগর উপজেলার রমজান নগর গ্রামের আবদুল আজিজ।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাগ্রেপ্তার ২নীলফামারীর সৈয়দপুর শহরে স্টেশন রোড থেকে গতকাল সোমবার দুপুরে দুই ব্যক্তিকে বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শহরের কয়ানিজপাড়া মহল্লার মতিয়ার রহমান ও ওবায়দুর রহমান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সন্দেহ হলে ওই দুজনের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ এবং দুই ডজন ভারতীয় রোল্ডগোল্ড চুড়ি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিট্রেনে কাটা পড়ে ভৈরব-ময়মনসিংহ রেলপথের নান্দাইল উপজেলায় রেলপথ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সগ্রাদি গ্রামে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম খাগড়াছড়ির আনসার ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন তিনি। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের হাতে তুলে দেওয়া হয়।  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিএক ভোটে জয়ীচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে থেকে মাত্র এক ভোটের ব্যবধানে সাধারণ সদস্য (মেম্বর) পদে এক প্রার্থী নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে নির্বাচিত ওই সাধারণ সদস্যের নাম মো. শাহআলম আজাদী। গত রোববার অনুষ্ঠিত ভোটে তিনি পেয়েছেন ৪৪২ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হোসেন মিজি পেয়েছেন ৪৪১ ভোট। নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি