সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট দিয়েই মৃত্যুইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন অশীতিপর বৃদ্ধ খোরশেদা বিবি (৯৭)। কিন্তু বাড়ি ফেরার পথেই তিনি মারা যান। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশা ইউনিয়নের পুরশাই এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। সূত্র জানায়, সকাল পৌনে নয়টার দিকে এক স্বজনের কোলে চড়ে পুরশাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন দেওগাঁও গ্রামের ওই বৃদ্ধা। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।দুজন গ্রেপ্তারআচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সদস্য পদপ্রার্থী এনামুল হক চৌধুরী ও খলিল মিয়াকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার প্রতিনিধি।চাবি জব্দ!কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলাকালে গতকাল মঙ্গলবার অনুমোদনবিহীন ৭০টি মোটরসাইকেলের চাবি এবং বেশ কয়েকটি প্রাইভেট কারের চাবি জব্দ করা হয়। তবে শুধু চাবিগুলো রেখেই মালিকদের জিম্মায় সব গাড়ি ফিরিয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনার পথে বাধা দূর করতেই এ পদক্ষেপ নেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।