সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বাজেট ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে একটি উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে বেসরকারি সংস্থা কোস্টট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ফখরুল আলম। এরপর এলাকাবাসী ওই বাজেটের ওপর মুক্ত আলোচনা করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভোলা প্রতিনিধি।গ্রেপ্তার ১রাজবাড়ী সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে উড়াকান্দার বেড়িবাঁধ থেকে কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরণ কুমার বিশ্বাস বলেন, কুদ্দুস একজন শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ। রাজবাড়ী সংবাদদাতা।কারাদণ্ড ও জরিমানানির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আজিজুর রহমান এ রায় দেন। এ ছাড়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর গ্রামের সাজু মিয়া, হান্নান মিয়া ও রাম ভদ্র নামে তিন ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি।অবশেষে জয়কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টানা তিনবার চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হন মোবারক হোসেন ভূঁইয়া। তবে চতুর্থবার সফল হয়েছেন, তাও মাত্র দুই ভোটের ব্যবধানে! গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক চেয়ারম্যান মো. আবদুল মান্নানকে পরাজিত করেন। মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘এবার আল্লাহর রহমতে জয়ী হয়েছি।’ লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।অস্ত্র উদ্ধারকক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন থেকে দেশের তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে কানজরপাড়ার এরশাদের ঘোনা পাহাড়ি এলাকায় ডাকাত দলের একটি আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ ওই বন্দুকটি উদ্ধার করে। হোয়াইক্যং এলাকার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।