সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া গ্রাম থেকে গতকাল শুক্রবার জিকু শিকদার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিকু বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাদিয়া গ্রামের আকতারুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, এলাকাবাসী তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর পকেটে থাকা মুঠোফোন থেকে চাচাতো ভাই মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলে জিকুর পরিচয় জানা যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি। বরণ ও বিদায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন হলের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম প্রধান অতিথি এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে ৪১তম ব্যাচের ১৩১ জন নবীন শিক্ষার্থীকে বরণ এবং ৩৭তম ব্যাচের ১২১ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। চুয়েট প্রতিনিধি।ভেজাল কারখানামৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত একটি ভেজাল মসলা কারখানার সন্ধান পেয়েছেন। এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. কুদ্দূস। এ সময় খাদ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান (বিএসটিআই) সিলেট অঞ্চলের পরিদর্শক কাওসার আলী, থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। মো. আ. কুদ্দূস বলেন, নিম্নমানের মরিচ গুঁড়া করার সময় কারখানার শ্রমিক মুক্তাদির মিয়াকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।দুই ভোটে জয়ীচাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র দুই ভোটের ব্যবধানে একজন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁর নাম মাওলানা মোজাফফর হোসেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪২৬১ ভোট। তালা প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন পেয়েছেন ৪২৫৯ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।পিএইচএফবিডির কর্মশালাগবেষণার ক্ষেত্রে তরুণ স্বাস্থ্য পেশাজীবীদের জন্য আয়োজিত ‘বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ মেথডোলজি’র ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএইচএফবিডি) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদিনের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে এই কর্মশালা হয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল অনুষদের ডিন মারগুব মোর্শেদ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচএফবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মাহমুদা চৌধুরী। বিজ্ঞপ্তি।