সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চপড়াইয়া... ‘তোমরা আমারে ভোট দিছ, যাতে এলাকার উন্নয়ন হয়। তোমাদের ভোট পাইয়া আমি ঘরে বইসা থাকতে পারি না। সমস্যার কথা আমারে বলবা, দাবি জানাবা। তোমাদের দাবি আমারে চিপড়াইয়া আদায় কইরা নিবা।’ গত শুক্রবার রাতে ফরিদপুর শহরের হরিসভায় মেঘদূত সমাজকল্যাণ সংস্থার নতুন ভবন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, ‘আমি যদি তোমাদের দাবিমতো কাজ করতে না পারি, তবে আমারে ঠাইস্যা ধইরা কাজ আদায় কইরা নিবা। কাজ না হওয়া পর্যন্ত আমারে ছাড়বা না।’ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ফরিদপুর অফিস।সার বিতরণযশোরের মনিরামপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে ইউরিয়া, পটাশসহ বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত ওই সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ খান টিপু সুলতান। উপজেলার ১৭টি ইউনিয়নের চার হাজার ১৭০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি করে পটাশ সার দেওয়া হয়। মনিরামপুর (যশোর) প্রতিনিধি।