সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দিতে এসে এক মাসের সাজা পেলেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলা সদরের চৌদ্দরশি গ্রামের মো. হায়দার মিয়া। গতকাল রোববার উপজেলার সদর ইউপি নির্বাচনের চাররশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ওলিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ফরিদপুর অফিস।এক ভোটেরাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সদস্য পদে মাত্র এক ভোটে বিজয়ী হয়েছেন ফজলুর রহমান। নির্বাচনের দায়িত্ব পাওয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদিকুজ্জামান জানান, গত শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ফজলুর রহমান ৩৬৯ ভোট ও তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম ৩৬৮ ভোট পান। মাত্র এক ভোটের ব্যবধানে ফজলুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।