সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনরাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের নামে প্রতিষ্ঠানটির নামকরণের দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ওই কলেজের সামনে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে আধা ঘণ্টা মানববন্ধন করা হয়। এরপর আয়োজিত পথসভায় বক্তব্য দেন কলেজের শিক্ষার্থীরা। পরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের কাছে ওই দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগাঁজাসহ গ্রেপ্তার বাগেরহাটের মংলায় সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের সামছুর রহমান সড়কে মাদক ব্যবসায়ী জুলহাস মৃধার বাড়িতে অভিযান চালিয়ে তাঁর স্ত্রী হামিদা বেগম ও প্রতিবেশী কামাল হোসেনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলার পর গতকাল বিকেলে তাঁদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম। মংলা (বাগেরহাট) প্রতিনিধিপ্রশিক্ষণসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তরের সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল চন্দ্র রায়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা অজিত কুমার সরকার। দিনব্যাপী ওই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন কৃষক, পাঁচজন কীটনাশক কর্মী ও পাঁচজন কীটনাশক ব্যবসায়ী অংশ নেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি