সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ে ভাইয়ে যুদ্ধ!সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই সহোদর একে অপরের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলার সলপ গ্রামের মো. ইকবাল হোসেন (বৈদুতিক পাখা) ও তাঁর ছোট ভাই ভাটাপাড়া গ্রামের মো. ইলিয়াস উদ্দিন (ফুটবল)। ভোটাররা বলেন, দুই ভাইয়ের কেউ কারও বিরুদ্ধে কোনো কথা বলছেন না। সকালে বড় ভাই ভোট চাইতে এলে বিকেলে আসেন ছোট ভাই। এ নিয়ে ভাইয়ে ভাইয়ে ভোটযুদ্ধ শুরু হয়েছে। ৫ জুলাই ওই ইউপিতে নির্বাচন হবে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।পান-সুপারিনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে পান-সুপারি। প্রার্থীদের পরিবারের নারী সদস্যরা তাঁদের বাবা, স্বামী, ভাই বা আপনজনের জন্য ভোট চাইতে গিয়ে আলাপচারিতার সময় পান-সুপারি তুলে দিচ্ছেন নারী ভোটারদের হাতে। এ ধরনের প্রচারে অংশ নেওয়া কয়েকজন নারীর বক্তব্য হলো, ‘পুরুষ ভোটারদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকলেও নারীরা তা থেকে বঞ্চিত। তাই সামান্য পান-সুপারি দিয়েই আমরা মা-বোনদের আপ্যায়ন করছি।’ ২৮ জুন উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন হবে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।কর্মশালা সমাপ্তবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মিলনায়তনে ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গতকাল মঙ্গলবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিনার মহাপরিচালক এম এ সাত্তার বলেন, বিনা এ পর্যন্ত ৫৫টি অধিক ফলনশীল, খরা ও লোনাসহিষ্ণু নতুন শস্যের জাত ও বিভিন্ন প্রকার জীবাণু সার উদ্ভাবন করেছে। সভায় আরও অনেকে বক্তব্য দেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।প্রতিবাদ ও মতবিনিময়মহাসড়কে চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। সভায় ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন। তাঁরা পুলিশের সহযোগিতায় বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ করেন এবং এর প্রতিবাদ জানান। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।আহত ১৫হবিগঞ্জের বাহুবল উপজেলার কাইতগাঁও গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল সকালে ওই গ্রামের গোলাম মোস্তফা চৌধুরী ও প্রতিবেশী ওয়াহিদ মিয়া পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।