সংক্ষেপে সারা দেশ
২০ বছর পূর্তিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ৯ ও ১০ জুলাইয়ের পরিবর্তে ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের ৩০ জুনের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি একক ৬০০ টাকা, দুজনের (স্বামী-স্ত্রী) এক হাজার টাকা এবং পরিবারের ক্ষেত্রে এক হাজার ৫০০ টাকা। নিবন্ধনের জন্য ০১৭১২২৩৩৬২৫, ০১৭১২১০১২৭৪, ০১৭৩০৩২৮০৪৮ নম্বরে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি।মানববন্ধনটাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পেনশন প্রথা চালুসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল বুধবার পৌরসভার প্রবেশমুখে আয়োজিত এ মানববন্ধনে কয়েকজন পৌর কাউন্সিলরও অংশ নেন। বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়। অন্য দাবিগুলো হলো: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান, নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা চালু, মাস্টার রোল কর্মচারীদের নিয়মিতকরণ, অভিজ্ঞতা অনুযায়ী পদোন্নতি প্রভৃতি। বক্তব্য দেন পৌর কর নির্ধারক এ কে এম ফখরুল আলম। এতে বাংলাদেশ পৌর লাইসেন্স পরিদর্শক সমিতির সভাপতি আবদুর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।ছয় দফা দাবিশেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ছয় দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পৌর কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। দাবিগুলো হলো: পেনশন প্রথা চালুকরণ, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান, নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা চালুকরণ, মাস্টার রোল কর্মচারীদের নিয়মিতকরণ, অভিজ্ঞতা অনুযায়ী পদোন্নতি প্রদান প্রভৃতি। পৌর কর্মচারী সংসদের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন এসব দাবি তুলে ধরেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।