সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামা-ভাগনে-জামাইচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিনটিতে মামা-ভাগনে-জামাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মোহনপুরে মামা সামছুল হক চৌধুরী, এখলাছপুরে ভাগনে মোছাদ্দেক হোসেন এবং জহিরাবাদে জামাই আলী আক্কাছ। উল্লেখ্য, এ তিনজনই সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আত্মীয়। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি।সম্মেলনবরিশালে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের অশ্বিনী কুমার হলে আয়োজিত ওই সম্মেলনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেল, চিকিৎসাভাতা, ১০০ ভাগ উৎসবভাতা, বাড়িভাড়া, শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ তালুকদার মো. ইউনুস। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি স্কুল-মাদ্রাসার শিক্ষকেরা সব সময় বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষার মানোন্নয়নে অবশ্যই তাঁদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। বরিশাল অফিস।২৩ জন বহিষ্কারমাদারীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার গণিত পরীক্ষা চলাকালে পাবলিক ইনস্টিটিউশন কেন্দ্র থেকে ১৫ জন এবং মাদারীপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ সময় পরীক্ষার হল থেকে বহু বইপত্র ও প্রশ্নোত্তরের অনুলিপি উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সৈয়দ এনামুল কবীর বহিষ্কারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদারীপুর প্রতিনিধি।