সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনাবরিশালের বানারীপাড়া উপজেলায় হাবীব-শাহজাদী ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৯ জুন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হাবীব-শাহজাদী ফাউন্ডেশন ও সার্ভ দি পিপলের সভাপতি বেগম শাহজাদী। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন চাখার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মো. মুজিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রতি কৃতী শিক্ষার্থীকে দুই হাজার টাকা ও একটি ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি। তরুণীর আত্মহত্যারাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার কোয়ার্টারে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার মিতা নামের ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি গ্রামে এবং সে বোয়ালিয়া থানার এসআই শামীম উদ্দিন খানের শ্যালিকা। বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।ব্যবসায়ী খুনগাইবান্ধা সদর উপজেলার রামনাথের ভিটে গ্রামের ব্যবসায়ী আবদুল জলিলকে (৬০) শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার উদাখালী মহিলা কলেজের পেছনের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ফুলছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। গাইবান্ধা প্রতিনিধি।