সংক্ষেপে সারা দেশ
মাদকদ্রব্য ধ্বংসচাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা সদর কোর্ট পুলিশের মালখানায় সংরক্ষিত ওই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। পুলিশ সূত্র জানায়, ১৮ হাজার ৫০০ বোতল ফেনসিডিল, ৬৩ কেজি গাঁজা, ৮৩২ লিটার চোলাই মদ, ২০ গ্রাম হেরোইন, ৭৮ বোতল মদ, ৪৬০টি অ্যামপুল নেশাজাতীয় ইনজেকশন ও ৫৫ লিটার তাড়ি ধ্বংস করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জএক ভোটে জয়ীনড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত রোববার মাত্র এক ভোটের ব্যবধানে সদস্য পদে জিতেছেন শেখ মনিরুজ্জামান। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফরিদুজ্জামান ৫৯২ ভোট পান। নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনবার গণনার পর এই ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. খায়রুজ্জামান। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিলাশ উদ্ধার পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাতপরিচয় এক জেলের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার শিববাড়িয়া নদীর মহীপুর স্লুইসগেট-সংলগ্ন চর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠায় পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মহীপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই অনিল চন্দ্র। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি