সংক্ষেপে সারা দেশ
ভোট দিয়ে মৃত্যুকক্সবাজারের রামু উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিয়ে ফেরার পথে মারা গেছেন দীপ্তি চক্রবর্তী (৬০)। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দীপ্তি চক্রবর্তীর স্বামী পরিতোষ চক্রবর্তী জানান, বারণ করা সত্ত্বেও অসুস্থ অবস্থায় ভোট দিতে যান দীপ্তি। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে আক্রান্ত ছিলেন। রামু (কক্সবাজার) প্রতিনিধি।লাশ উদ্ধারনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আলী আকবর (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার মাস্কা ইউনিয়নের বালিজুড়া গ্রামের বাড়ির পেছনের একটি লটকনগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামেদুল হক বলেন, ‘মৃতদেহের গায়ে কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্ত শেষে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।ভোটের লাইনেই মৃত্যুটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়ে মারা গেছেন ইয়াকুব আলী (৬৫)। গত মঙ্গলবার উপজেলার জামুরিয়া ইউপির নির্বাচন চলাকালে হেলনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।