সংক্ষেপে সারা দেশ
পোলিও নির্মূলেপোলিও নির্মূলে রোটারি বাংলাদেশ এ পর্যন্ত এক হাজার ১০০ কোটি টাকার বেশি খরচ করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে রোটারির বর্ষশুরু উপলক্ষে সংবাদ সম্মেলনে রোটারি ইন্টারন্যাশনালের গভর্নর এ এইচ এম জাকের এ কথা বলেন। এ সময় রোটারির সাবেক গভর্নর সেলিম রেজা, হাফিজুল্লাহ, নির্বাচিত গভর্নর ইশতিয়াক এ জামান, গভর্নর নমিনি গোলাম মুস্তাফা, সেক্রেটারি কামরুল হাসান, সাবেক সভাপতি এম এ আলী ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। রোটারি সম্প্রতি দেড় কোটি টাকা ব্যয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দরিদ্র ৫০০ ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিয়েছে। অনুষ্ঠানে ২৪ জনকে ভাতা ও একজন ক্যানসার রোগীকে সাহায্যের চেক দেওয়া হয়। রোটারি আজ সারা দেশের এতিমখানা ও দুস্থ কেন্দ্রগুলোতে খাদ্য সরবরাহ করবে। বিজ্ঞপ্তি। ফেনসিডিল উদ্ধারসাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বাজার থেকে গতকাল বৃহস্পতিবার তিন সহস্রাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, সকালে ওই বাজারের আতাউর রহমানের দোকানে অভিযান চালিয়ে ৫১টি কার্টনে রাখা তিন হাজার ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ৪১ বিজিবির ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।নতুন কমিটিআলামিন সবুজকে সভাপতি এবং জুয়েল শিকদারকে সাধারণ সম্পাদক করে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের ২৮ সদস্যের নতুন কমিটি করা হয়েছে। ঢাকা মহানগর ছাত্রলীগের উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, গত বুধবার এই কমিটি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।