সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মৃত্যুহবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বামী লুৎফুর রহমানের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ নেহারা বেগম অবশেষে মারা গেছেন। গত বুধবার নেহারা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন উপজেলার লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের যৌতুকলোভী স্বামী লুৎফুর রহমান। গুরুতর অবস্থায় নেহারাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। লুৎফুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন। বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।গণপিটুনিতে নিহতটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যাতে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। গাড়ি (টেম্পো) চুরির অভিযোগে এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে গতকাল শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, নিহত ব্যক্তি গত বৃহস্পতিবার রাতে পাকুল্যাতে টেম্পো চুরি করতে গিয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টির তদন্ত চলছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।জরিমানা আদায়নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ২১ প্রার্থীর কাছ থেকে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে বিভিন্ন ইউনিয়নের সাত চেয়ারম্যান পদপ্রার্থী ও ১৪ সদস্য পদপ্রার্থীকে এ জরিমানা করেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।গণডাকাতিব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল এলাকায় সরাইল-নাসিরনগর সড়কে গণডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ডাকাতরা আট-নয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস আটক করে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।সেমিনারকুমিল্লার দেবীদ্বার উপজেলায় ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই সেমিনারে প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল মান্নান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ ভূঞা। বক্তব্য দেন স্থানীয় সাংসদ এ বি এম গোলাম মোস্তফা। এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।