সংক্ষেপে সারা দেশ
পেশাদার অপরাধীবাগেরহাট সদর উপজেলায় শাহীন শেখ নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনই পেশাদার অপরাধী। তাঁরা হলেন মনির শেখ, সোহাগ ওরফে জাহিদ, মো. সোহেল ও আল আমিন। তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বুধবার রাতে সদরের পাইকপাড়া গ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন শাহীন। বাগেরহাট প্রতিনিধি।দীর্ঘ ১১ বছর পরগোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা চালু হওয়ার দীর্ঘ ১১ বছর পর সড়কগুলোতে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছে। গত ২৫ জুন থেকে সন্ধ্যার পর নয়টি সড়কে বাতিগুলো জ্বলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, রাস্তায় বাতি দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সহজ হয়েছে। মেয়র সাজ্জাদ করিম বলেন, প্রথম পর্যায়ে ১০০টি বাতি দেওয়া হয়েছে। তবে সব সড়কে বাতি না দেওয়ায় অনেক ক্ষুব্ধ হয়েছেন। গোপালগঞ্জ প্রতিনিধি।বিনা মূল্যে চারা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিনা মূল্যে ৪০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম বলেন, উপজেলা কৃষি কার্যালয় এবং উপজেলা বন বিভাগ থেকে চারাগুলো সরবরাহ করা হবে। যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির এসব চারা বিনা মূল্যে পাবে। এ ছাড়া বিভিন্ন সড়কের দুই পাশে এসব চারা লাগানো হবে। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।বই বিতরণজয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে বই বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণগ্রন্থাগারের পরিচালক নুর হোসেন তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।যোগদানখুলনা সিটি করপোরেশনের বিতর্কিত কাউন্সিলর মোহাম্মদ হোসেন গত শুক্রবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি ২০০৪ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সুন্দরবনের দস্যুদের পৃষ্ঠপোষকতা ছাড়াও বিভিন্ন অভিযোগে ১২-১৩ মামলা ছিল বলে জানা যায়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রকাশ্যে আছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, সন্ত্রাসীদের বর্তমান তালিকায় মোহাম্মদ হোসেনের নাম নেই। খুলনা অফিস।