সংক্ষেপে সারা দেশ
সাত ভরি স্বর্ণপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর থেকে সাত ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেলে সিএনজি অটোরিকশাচালক মিলন মুসুল্লির বাড়ি থেকে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো ওই স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। এর আগে রাজধানীর বনানীর একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মুসুল্লিকে গ্রেপ্তার করা হয়েছিল। পটুয়াখালী অফিস।কারাদণ্ডবাগেরহাটে অবৈধ অস্ত্র রাখার দায়ে বনদস্যু সরদার মাসুদ রানাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বাগেরহাট বিশেষ ট্রাইব্যুনাল তৃতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রামপাল উপজেলার শ্রীকলস গ্রামের বাসিন্দা সরদার মাসুদ রানা পলাতক রয়েছেন। বাগেরহাট প্রতিনিধি।দুজনেই কারাগারেফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই সদস্য পদপ্রার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ইউনিয়নের নাওপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বিজয়ী প্রার্থী সরোয়ারকে ১০ দিন ও পরাজিত প্রার্থী ইয়াদ আলীকে সাত দিনের কারাদণ্ড দেন। গত শনিবার ওই ইউপির নির্বাচন হয়। নির্বাচনের ফল নিয়ে গতকাল দুপুরে বিজয়ী ও বিজিত পক্ষের মধ্যে সংঘর্ষ ও একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফরিদপুর অফিস।স্মারকলিপিচা-বাগানে ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা বাড়ানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখা। গতকাল রোববার জেলা সিভিল সার্জন বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, জেলার বিভিন্ন চা-বাগানে ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। এ কারণে বিশেষ চিকিৎসা দল ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের মাধ্যমে দারিদ্র্যপীড়িত চা-শ্রমিকদের নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।