সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুট্টাসহ গ্রেপ্তারমংলা বন্দরে অবস্থানরত চীনা একটি জাহাজ থেকে পাচার হওয়া ৫৪ বস্তা (দুই হাজার ৭০০ কেজি) ভুট্টাসহ আমির হোসেন হামজা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মংলা শহরের সিঙ্গাপুর মার্কেটে তল্লাশি চালিয়ে আমির হোসেনের গুদাম থেকে ওই বস্তাগুলো উদ্ধার করে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিলচন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় মংলা থানায় মামলা হয়েছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধিমানববন্ধনঢাকা বিশ্ববিদ্যালয়ের্রউপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মৌনমিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে রবীন্দ্রভবনের সামনে প্রায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধনের পর অন্যান্য কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন ওই বিভাগের শিক্ষক প্রদীপ কুমার পান্ডে, মুসতাক আহমেদ, তানভীর আহমেদ, সাজ্জাদ বকুল, কাজী মামুন হায়দার, সাইফুল ইসলাম, আতিকুর রহমান, মাহাবুবুর রহমান প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিজলদস্যু গ্রেপ্তারচট্টগ্রামের পাথরঘাটা এলাকা থেকে গত রোববার জলদস্যু সামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনার জেলেদের ত্রাস নামে পরিচিত সামসুদ্দিন বাহিনীর প্রধান। বিষয়টির সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, সামসুদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ভোলা প্রতিনিধিলাশ উদ্ধারনেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে দুলাল মিয়া (২১) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস লাগানো অবস্থায় গতকাল সোমবার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত দুলাল পশ্চিমপাড়ার নুরুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদার রহমান বলেন, লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় মামলা হয়েছে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি