সংক্ষেপে সারা দেশ
অনশন কর্মসূচিঅফিসঘর নির্মাণের স্থান বরাদ্দের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। গতকাল শহরের বাজার স্টেশন চত্বরে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। বক্তব্য দেন সংগঠনের সভাপতি গাজী শাহজাহান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।গণধোলাইচট্টগ্রামের মিরসরাই উপজেলায় চার ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত সোমবার রাতে উপজেলার ধুমঘাট ব্রিজ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা হলো: দিদারুল আলম, কাজী আমিনুল হক, মোশারফ হোসেন ও আনোয়ার হোসেন। থানার এসআই নাজির আলম বলেন, অটোরিকশা চালক মো. আজীম বাদী হয়ে মামলা করেছেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।রোটাবর্ষ পালন রোটাবর্ষ উপলক্ষে রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল দুই দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। গত শুক্রবার স্থানীয় জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের মধ্যে মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচিটি শুরু হয়। এ সময় আয়োজক কমিটি চেয়ারম্যান রোটা হারুন ডব্লিও বি চৌধুরী, আইপিপি রোটা বেলাল উদ্দিন, প্রেসিডেন্ট ইলেকট্রো রোটা মুস্তফা আজিজুল প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিন গত শনিবার শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে ছাত্রদের মধ্যে খাতা, কলম ও নেইল কাটার এবং দরিদ্র নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। প্রেসিডেন্ট শাহীন হায়দার ও সেক্রেটারি আবু জুবায়ের ভূঁইয়া সবাইকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি।