সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিজিটাল মিছিল’!জয়পুরহাটে হরতালের সমর্থনে নিঃশব্দে ‘ডিজিটাল’ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল বুধবার শহরের মাড়োয়ারীপট্টি এলাকায় ওই নিঃশব্দ মিছিল বের হয়। এ সময় মিছিলকারীরা স্ল্লোগান দেওয়ার ভঙ্গিতে হাত ওঠানামা করে এবং জামায়াতের নিজস্ব আলোকচিত্রী এ ছবি ধারণ করার পরপরই ওই মিছিল শেষ হয়ে যায়। অভিনব মিছিলটি দেখে উৎসুক জনতা প্রশ্ন ছোড়ে, ‘এ কেমন মিছিল!’ সঙ্গে সঙ্গে মিছিল থেকেই জামায়াতের এক শহরনেতা উত্তর দেন, ‘ইহাকেই বলে ডিজিটাল মিছিল।’ জয়পুরহাট প্রতিনিধি।১১ জুয়াড়ির জরিমানারাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজারে ১১ জন জুয়াড়িকে আটক করে জরিমানা ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার জুয়া খেলার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকীর নেতৃত্বে ওই জুয়াড়িদের আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা হারে জরিমানা আদায় করে মুচলেকা নেওয়া হয়। তাঁদের একজন আবদুল মান্নানকে একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং অন্যদের ছেড়ে দেওয়া হয়। সত্যতা নিশ্চিত করেন ইউএনও হাজেরা খাতুন। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।এক ভোটে জয়ীসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সদস্য পদপ্রার্থী জামাল উদ্দিন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি পান ২০১ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাখাল হাজং পান ২০০ ভোট। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।দুজনেই সমানসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সমান ভোট পেয়েছেন নারী সদস্য পদের দুই প্রার্থী। গত মঙ্গলবারের নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী নাজমা আক্তার ও প্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না বেগম প্রত্যেকে ৪০৭টি করে ভোট পেয়েছেন। নির্বাচনী কর্মকর্তারা কাউকেই ওই পদে বিজয়ী ঘোষণা করেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্বাচনে কমিশনের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।লাশ উদ্ধারমৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ এলাকার একটি ডোবা থেকে সাহেদ মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। সাহেদ পার্শ্ববর্তী সাবিয়া গ্রামের সাবির উল্লার ছেলে। নিহত সাহেদের পরিবারের সবাই যুক্তরাজ্যে থাকেন। সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।