সংক্ষেপে সারা দেশ
৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আজ শুক্রবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক ও কথাশিল্পী সেলিনা হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।সংবর্ধনাবাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অডিটোরিয়ামে বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীদের এবং বৃহত্তর কুমিল্লা (চাঁদপুর-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া) জেলার কৃতী সন্তানদের আগামীকাল শনিবার সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া ‘দেশ গঠনে মেধাবী ছাত্রছাত্রীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিজ্ঞপ্তি।