সংক্ষেপে সারা দেশ
নতুন কমিটিরপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড প্রথমবারের মতো গত ২৯ জুন তিন বছর মেয়াদি ১২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেছে। কমিটিতে মো. আবদুর রৌফকে সভাপতি, মো. আলতাফ হোসেন ভূঁইয়াকে সহসভাপতি, মো. আবু মোখলেছ আলমগীর হোসেনকে সম্পাদক, মো. জাহাঙ্গীর আলমকে যুগ্ম সম্পাদক ও মো. মোছাদ্দেক হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া কমিটির সদস্যরা হলেন: মো. জাকির হোসেন, মো. আলমগীর সিদ্দিকী, মো. জহিরুল ইসলাম, বেগম মাহমুদা খাতুন, মো. আমীর হোসেন মোল্লা, মো. মশফিকুর রহমান ও কাজী শহিদুল্লা। বিজ্ঞপ্তি।সুষম খাবার!কারাবিধির খাদ্যের তালিকা অনুযায়ী বর্তমানে একজন বন্দী প্রতিদিন ১৪৫ দশমিক ৮০ গ্রাম ডাল, ৩৬ দশমিক ৪৫ গ্রাম মাছ অথবা মাংস পেয়ে থাকেন। গতকাল রোববার কিশোরগঞ্জ কারাগারে খাদ্যের মান যাচাই নিশ্চিতকরণ কমিটির সভায় কিশোরগঞ্জের সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, প্রতিদিন একজন বন্দীর সুষম খাদের তালিকা হবে ৫০ গ্রাম ডাল এবং কমপক্ষে ১০০ গ্রাম মাছ-মাংস। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।দুই বোনের লড়াইজয়পুরহাট জেলার পাঁচবিবি স্টেডিয়ামে গতকাল রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা হয়। এতে বাগজানা ইউনিয়নের সেরা হিসেবে বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিঘাটা ইউনিয়নের সেরা বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলতে নামে। বাগজানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম ও বীরনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তা বেগম দুজন সহদরা। পাঁচবিবি প্রতিনিধি।