সংক্ষেপে সারা দেশ
চোরাই মবিলবাগেরহাটের মংলা বন্দরের জেটিসংলগ্ন রিজেকশন গলি থেকে এক হাজার ৪০০ লিটার চোরাই মবিল উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সকালে উদ্ধার করা ওই মবিলের বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। বন্দরে আসা বিভিন্ন জাহাজ থেকে চোরাকারবারিরা ওই মবিল সংগ্রহ করেছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার লে. শহীদ বলেন, কাউকে আটক করা সম্ভব হয়নি। বাগেরহাট প্রতিনিধি।হিট স্ট্রোকে মৃত্যুসিরাজগঞ্জে প্রচণ্ড গরমে (হিট স্ট্রোক) জামাল শেখ (৫০) নামের এক রিকশাচালক মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে শহরের এবি সুপার মার্কেটের সামনে এক যাত্রীকে নামিয়ে দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক পার্শ্ববর্তী এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে চিকিৎসক সাহেব আলী বলেন, হিট স্ট্রোকে জামাল শেখের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।পুরস্কার বিতরণনোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে এক অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী ছাত্র-ছাত্রী এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সৈয়দ আহমদ ও ইউপি সদস্য আবুল কাশেম। অনুষ্ঠানে বক্তৃতা করেন সভাপতি বাবর হোসেন, প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, শিক্ষিকা শাহেনা আকতার, প্রথম আলোর প্রতিনিধি মানিক মজুমদার প্রমুখ। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।