সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ১পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার পেটুপাড়া থেকে গত বুধবার গভীর রাতে ২৮ বোতল ভারতীয় মদসহ রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার তাঁকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়। পঞ্চগড় থানার এসআই বাবুল হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পঞ্চগড় প্রতিনিধি।প্রচারণা সভাপিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে গতকাল বৃহস্পতিবার ইভ টিজিং-বিরোধী প্রচারণা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আতিকুর রহমান। সভায় বক্তারা বলেন, ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি প্রতিরোধ করতে সবাইকে সোচ্চার হতে হবে। গণসচেতনতা গড়ে তুলতে হবে। পিরোজপুর প্রতিনিধি।বিনা মূল্যে অস্ত্রোপচারবাগেরহাটে ঠোঁটকাটা ও তালুকাটা ২৭ জন রোগীর বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. আয়ুব আলীর নেতৃত্বে আট সদস্যের একটি চিকিৎসক দল গত সোমবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালে এ সার্জারি করে। বাগেরহাট প্রতিনিধি।