সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানা ও কারাদণ্ডমাদক সেবনের দায়ে জয়পুরহাটের কালাই উপজেলায় চার ব্যক্তির জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা তাদের দণ্ডাদেশ দেন। আদালত চোলাই মদ সেবনের দায়ে আবদুল হাই, সাজ্জাদুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনকে জনপ্রতি দুই হাজার টাকা করে জরিমানা এবং গাঁজা ব্যবসায়ী রূপচানকে ছয় মাসের কারাদণ্ডের রায় দেন। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি।বৃদ্ধের লাশনোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ছিলাদিঘারপাড় এলাকা থেকে শহিদ উল্লা (৬৫) নামের একজন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ একটি বাগানের পাশ থেকে গলিত অবস্থায় ওই লাশটি উদ্ধার করে। উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা শহিদ উল্লা গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আলী হোসেন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।মানববন্ধন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল সংগঠনের কেন্দ্রীয় বিভিন্ন নেতার মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সদস্য কামরুল হুদা, যুবদলের উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর কাউন্সিলর হারুন-অর-রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এয়াকুব আলী প্রমুখ। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।জরিমানানির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী ও পাঁচজন সদস্য পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুল হক, মো. ওয়াজি উল্লাহ, হারুনুর রশিদ, হানিফ বাবুল ও বিপ্লব মারমার কাছ থেকে জনপ্রতি দুই হাজার এবং সদস্য পদপ্রার্থী মো. এরশাদ, আবদুল মান্নান, একরামুল হক, মো. মনা ও খোরশেদ আলমের কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন। আগামী ১৯ জুলাই ওই ইউপির নির্বাচন হবে। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।ট্রেনে কাটা পড়ে...সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা একজন যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার সিরাজ মিয়া বলেন, ঘটনার পর লাশ নিয়ে গেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি।