সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন গ্রেপ্তারপিরোজপুর জেলার নাজিরপুরে এক বৃদ্ধকে খুনের ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের কালীবাড়িতে খুন হন আলমগীর শেখ (৬০) নামের ওই বৃদ্ধ। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। আটক তিনজন হলেন: বলাই ঋষি এবং তাঁর দুই ছেলে সুমন ঋষি ও নয়ন ঋষি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস উদ্দিন। পিরোজপুর প্রতিনিধি।পাঁচজন আহত কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসীদের হামলায় তিন নারীসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া গ্রামে ওই হামলা হয়। আহতরা হলেন: রহিমা বেগম, মরিয়ম বেগম, সামছুন্নাহার, তাজুল ইসলাম ও ইসমাইল হোসেন। তাঁদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, হামলায় নেতৃত্ব দেন সারসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য মাহফুজুর রহমান। তিনি হামলার অভিযোগ স্বীকার করে প্রথম আলোকে বলেন, এটা পারিবারিক ঘটনা। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।নতুন কমিটিনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রম পরিচালনার জন্য ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা বিচারপতি গৌর গোপাল সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। কমিটির তালিকা: সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জয়ন্ত কুমার সেন, সাধারণ সম্পাদক শংকর কুমার দে, সিনিয়র সহসভাপতি সনজিত কুমার দাস, সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ ও সুভাষ চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক বাদল চন্দ্র রায় ও নারায়ণ চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ সঞ্জীব কুমার পোদ্দার; সদস্য ভোলানাথ দাস, ব্রজেন্দ্র চন্দ্র দাস, জীবন কৃষ্ণ রায়, পরিমল চন্দ্র বণিক, শম্ভুনাথ দাস, সঞ্জয় কুমার বণিক, উজ্জ্বল কুমার বণিক, প্রদীপ কুমার দাস ও বিশ্বনাথ শীল। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।