সংক্ষেপে সারা দেশ
ভিত্তিপ্রস্তরলালমনিরহাটে ১০০ শয্যার ডায়াবেটিক সমিতি হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত রোববার সকালে শহরের জেল রোডের সোনালী পার্কে ওই হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় তলাবিশিষ্ট ভবনটি নির্মাণে মোট বরাদ্দ ধরা হয়েছে ২৩ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা। ২০১২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি৯৫৪ বোতল মদসুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৯৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার গুচ্ছগ্রাম থেকে এবং গতকাল সোমবার ভোরে উপজেলার কাবনা এলাকা থেকে ওই মদ উদ্ধার করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। সুনামগঞ্জ বিজিবির উপসহকারী পরিচালক মো. আকরাম হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লাখ ৩১ হাজার টাকা। সুনামগঞ্জ প্রতিনিধিপিস্তলসহ গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার শহরের মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ইকরাম হোসেন নামের ওই যুবককে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, ঢাকায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে অস্ত্রটি নিয়ে এসেছিলেন ইকরাম হোসেন। র্যাব বাদী হয়ে এ ব্যাপারে মামলা করেছে। আদালতের মাধ্যমে ইকরাম হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিমদ উদ্ধারফেনীতে ২৪০ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। গত রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালের পাগলা মিয়া সড়ক থেকে পুলিশ মদসহ ওই গাড়িটি আটক করে। মহিপাল হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনীট্রেনে কাটা পড়ে...ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার সকালে পৌরসভার দেবগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার বলেন, চাঁদপুর থেকে ভৈরবগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ওই নারী। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগাঁজা জব্দব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে উদ্ধার করা তিনটি চটের বস্তাভর্তি ওই গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি