সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন লাখ টাকার চেকচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিন লাখ টাকার চেক দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক-বিজ্ঞানী সুলতানা নাহার। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের হাতে চেকটি তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক নাসিম হাসান জানান, তিন লাখ টাকা থেকে পাওয়া সুদের অর্থ দিয়ে প্রতিবছর পদার্থবিদ্যার সেরা দুজন শিক্ষককে পুরস্কার দেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।প্রতিবাদ ‘অর্থ আত্মসাতের অভিযোগে কোর্স সমন্বয়কারীকে অব্যাহতি’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সন্ধ্যাকালীন কোর্সের সমন্বয়কারী অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, ‘কোর্স বাবদ সার্বিক হিসাব বিভাগীয় সভাপতি ও কোর্সের সদস্য অধ্যাপক রোকসানা মিলি বুঝে পেয়েছেন, এ মর্মে প্রত্যেকটি ভাউচারে স্বাক্ষর থাকার পরও উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে তদন্ত প্রতিবেদন পেশ করেন।’ প্রতিবেদকের বক্তব্য: বিভাগীয় তদন্ত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়। তবে পরবর্তী সময়ে কোর্স সমন্বয়কারী আবার একাডেমিক কমিটির কাছে সুনির্দিষ্টভাবে হিসাব পেশ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।১০ ঘণ্টারও কম!ময়মনসিংহের নান্দাইলে মাত্রাতিরিক্ত বিদ্যুৎসংকটে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলার গারুয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় দিনে ১০ ঘণ্টারও কম সময় বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। নান্দাইল পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, ‘এখানে লোডশেডিং-পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষমতা আমার নেই। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।