সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার আজমপুর গ্রামের পাশের সুরমা নদী থেকে গতকাল বুধবার আসাদ মিয়া (৫৫) নামের ওই ইউপি সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পার্শ্ববর্তী ছাতক উপজেলার নোয়ারাই ইউপির সদস্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি।সেনাসদস্য গ্রেপ্তারকুমিল্লায় এক কেজি গাঁজাসহ রুহুল কুদ্দুস নামের এক সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা রেলস্টেশনের একটি রেস্তোরাঁ থেকে পুলিশ গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করে। তিনি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টের করপোরাল পদে কর্মরত। রুহুল কুদ্দুসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কালকরা গ্রামে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। একই সঙ্গে সেনা আইনে বিচারের জন্য তাঁকে কুমিল্লা সেনানিবাসে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ইলতুৎমিশ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।মৎস্য সপ্তাহব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ওই শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা কৃষি কর্মকর্তা নোয়াখেরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম, প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল প্রমুখ। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।১৪ জন আটকময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাত জোড়া তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ত্রিশাল পৌর শহরের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। অভিযানের পর থেকে পলাতক রয়েছেন দীর্ঘদিন ধরে ওই হোটেলে অবৈধ কর্মকাণ্ড পরিচালনাকারী আবদুল বাতেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি ফিরোজ তালুকদার। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।ইয়াবাসহ গ্রেপ্তারকুমিল্লার দেবীদ্বার উপজেলায় ৫০টি ইয়াবা বড়িসহ মো. খোকন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার থানা গেট এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ কামাল মোহাম্মদ হান্নান বলেন, গ্রেপ্তার হওয়া খোকনের বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়া থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।