সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে আলোচ্যসূচিতে টিপাইমুখ বাঁধের প্রসঙ্গ সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে সিলেটে ২৫ জুলাই মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’। গত মঙ্গলবার রাতে নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় সংগঠনের জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে সংগঠনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য সভাপতিত্ব করেন। সিলেট প্রতিনিধি।চারা বিতরণমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোণ ও সদর ইউনিয়নের সহস্রাধিক কৃষকের মাঝে বিনা মূল্যে ১১ হাজার ২০০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের খাদ্যনিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আরডিআরএস বাংলাদেশ চারাগুলো বিতরণ করে। আরডিআরএস শ্রীমঙ্গল কার্যালয় প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাস। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।