সংক্ষেপে সারা দেশ
সংবর্ধনাজয়পুরহাট পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত ১২ জন মুক্তিযোদ্ধা পুলিশকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জয়পুরহাট পুলিশ লাইনে গত বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে একই সঙ্গে বিভিন্ন মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ মাহফুজা মণ্ডল, পুলিশের রাজশাহী বিভাগীয় উপমহাপরিদর্শক সিদ্দিকুর রহমান, জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী মণ্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধি।গ্রেপ্তার ৪কক্সবাজারের টেকনাফ উপজেলায় চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার শিয়াল্যার ঘোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মন্নান হোসেন, মো. আলম, মো. ইসমাইল ও নুরুল হক নামের চার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।সলিলসমাধিচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই ভাইবোনের সলিলসমাধি হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ধর্মপুর গ্রামে বাড়ির সামনের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো খেলতে গিয়ে পানিতে ডুবে যায় ধর্মপুর গ্রামের শওকত আকবরের ওই দুই সন্তান। শোকার্ত মা রনি আকতার বলেন, দুই সন্তানকে হারিয়ে তাঁর জীবনের সব অর্জন শেষ হয়ে গেছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।