সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিনারকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সমাজে আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং মানুষের জন্য ও শোভা নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ সহযোগিতায় গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে এবং আবু হেনা মোস্তফা জামালের পরিচালনায় ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মো. কামালউদ্দিন, মানুষের জন্য সংগঠনের পরিচালক অর্পিতা দাশ, শোভার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রমুখ। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।গ্রেপ্তার ৪গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কালনা ফেরিঘাট, মাজড়া বাসস্ট্যান্ড ও জয়নগর বাজার থেকে গত শুক্রবার সন্ধ্যায় নূরবানু বেগম, আয়শা বেগম, মিজারুল ইসলাম ও সিরাজ মোল্লা নামের ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে মোট ৫০ বোতল ফেনসিডিল ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুভাষ চন্দ্র বিশ্বাস নূরবানু, আয়শা ও সিরাজকে চার মাস করে কারাদণ্ড দেন। মিজারুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন থানার ওসি সৈয়দ মান্নান আলী। গোপালগঞ্জ প্রতিনিধি।মোটিভেশনাল কর্মসূচিসিলেটের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত পাঁচটি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে মোটিভেশনাল কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে গত শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। সিলেট প্রতিনিধি।