সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রি মেডিকেল ক্যাম্পঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সেবায় এগিয়ে এসেছে সিলেটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহযোগিতায় সৈয়দ নুরুদ্দীন আহমেদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানটি ২২ জুলাই শহরে এসব রোগীর জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। স্থানীয় ইবনে সিনা হাসপাতালে এই সেবা প্রদান করা হয়। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি বিভাগের সার্জন সৈয়দ সামসুদ্দিন আহমেদ এই ক্যাম্প পরিচালনা করেন। এখন থেকে প্রতি শুক্রবার বিনা মূল্যে এই সেবা প্রদান করা হবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি।বখাটের কারাদণ্ডনোয়াখালীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটে মো. মিরাজের ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড হয়েছে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মোস্তফা জামান ওই দণ্ডাদেশ দেন। স্থানীয় এক ছাত্রীকে প্রায় এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল মিরাজ। রায়ের পর গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে। নোয়াখালী অফিস।আহত ১০হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে গতকাল সকালে আমির আলী ও প্রতিবেশী সফর আলীর পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএনও মইন উদ্দিন চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।