সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলার আটকবাগেরহাটের মংলা উপজেলার পশুর নদ দিয়ে খুলনায় পাচারের সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির (টিআর) ৩০ বস্তা (এক হাজার ৫০০ কেজি) চালসহ একটি ট্রলার আটক করা হয়েছে। কোস্টগার্ড গতকাল সোমবার দুপুরে ওই চাল উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শরিফ উদ্দিন আহমেদ জানান, চাল পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে।  মংলা (বাগেরহাট) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শফিকুল ইসলামকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার ভোরে ২৫ বোতল ফেনসিডিলসহ শফিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে মতিহার থানায় মামলার পর তাঁকে আদালতে পাঠানো হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিজরিমানাবাস চালানোর সময় মুঠোফোন ব্যবহার ও ধূমপানের দায়ে চালক গিয়াস উদ্দীনকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুর শহরের ভাঙা রাস্তার মোড়ে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন। পরে ওই চালকের স্বজনেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জরিমানার টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নেন। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাহী হাকিম তারিকুল আলম বলেন, ওই চালকের মুঠোফোনটিও জব্দ করা হয়েছে।  ফরিদপুর অফিসপরিচিতি সভাআমরা মুক্তিযোদ্ধার সন্তান কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সভা হয়। সভা উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি এস এম শাখাওয়াত হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ওরফে নয়ন। এতে আবদুল হাই, আকরাম হোসেন, আকবর আলী, এমদাদুল হক, আবু সাইদ লোবান, শেখ নূরনবী সরকার, মো. রেজাউল ইসলাম, শাহ পরান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামদুই লাখ গাছদেশের বিপন্ন উপকূল রক্ষায় মাত্র এক ঘণ্টায় দুই লাখ গাছ লাগিয়েছে উপকূলবাসী। গত শনিবার টেকনাফ থেকে মিরসরাইয়ের ২০০ মাইল উপকূলীয় এলাকায় একযোগে এসব গাছ লাগানো হয়। স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি ও চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি এ কর্মসূচি বাস্তবায়ন করে। চট্টগ্রামের রতনপুর স্টিল রি-রোলিং মিলস এই আয়োজনের ইভেন্ট পার্টনার।গাছ লাগানো কর্মসূচি উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। এ ছাড়া ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডসংলগ্ন বেড়িবাঁধে গাছ লাগানো কর্মসূচি উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিজ্ঞপ্তি।