সংক্ষেপে সারা দেশ
বাবা-মাকে মারধরনেশাদ্রব্য কেনার টাকার জন্য বাবা-মাকে মারধর করার দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুই যুবকের প্রত্যেককে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধর গত সোমবার রাতে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার আলীগঞ্জ এলাকার সুজন মিয়া ও সোহাগ মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। চাঁদপুর প্রতিনিধি।পুরস্কারসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মৎস্য কার্যালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে তিন মৎস্যচাষি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয় শিশুকে পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল। স্বাগত বক্তব্য দেন উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।বিনা মূল্যে চিকিৎসাগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সৈয়দপুরে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) উদ্যোগে বিনা মূল্যে ৩৫০ জন রোগীকে চক্ষুচিকিৎসা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় কেন্দ্র সমন্বয়কারী নূরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর প্রশাসক মজিবুর রহমান, বিপিকেএসের সালাহ উদ্দিন আহম্মেদ, চিকিৎসক আমিনুল হক প্রমুখ। চিকিৎসাসেবায় সহযোগিতা করে কুমুদিনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।