সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধাররংপুরের বদরগঞ্জে শহিদুল হক ওরফে মনা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকায়। উপজেলার মধুপুরের গোবরগাড়ী নামক স্থানে পরিত্যক্ত একটি সেচযন্ত্রের ঘর থেকে গতকাল বুধবার ক্ষতবিক্ষত অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, সম্ভবত দু-এক দিন আগে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছিল। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।গ্রেপ্তার ৩সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সাতক্ষীরায় ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার মাধবকাটি গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ওই তিন যুবককে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র মুর্শিদ আলম এবং ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার ছাত্র তবিবুর রহমান ও মো. সাইফুল্লাহ। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী খান বলেন, গ্রেপ্তার হওয়া তিন শিবিরকর্মীকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।তিনজনের কারাদণ্ডকক্সবাজারের মহেশখালী উপজেলায় গ্রেপ্তার হওয়া তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড হয়েছে। উপজেলার মাতারবাড়ীতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪০০ লিটার চোলাই মদসহ আজবাহার বেগম, আবদুল মোতালেব ও তৈয়ম গোলাল নামের তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন গতকাল বুধবার ওই তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।শোকসভাময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক এনায়েত কবীর, ডা. সুলতানা বেগম ও নিপসমের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাদা চৌধুরী—এই তিনজনের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ আসর (ওয়াইডব্লিউসিএ) ঢাকার আসাদ গেটসংলগ্ন মোহাম্মদপুর পিপলস ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।