সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃত্তি প্রদান ঢাকা বিশ্ববিদ্যালয় ’৬৯ ব্যাচ (বিশ্ববিদ্যালয়ের ১৯৬৫-৬৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা) গত শুক্রবার সতীর্থ সম্মিলনী ও গরিব মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সের ক্যাফেটেরিয়ায় বিকেল পাঁচটায় শুরু হওয়া ওই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের আটজন শিক্ষার্থীকে বার্ষিক বৃত্তি হিসেবে অনুদান দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ’৬৯ ব্যাচ সমাজসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে কয়েক বছর ধরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। বিজ্ঞপ্তি।সেবা পক্ষ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ‘এগিয়ে চলার এক যুগ’ উপলক্ষে সেবা পক্ষ পালন করে। এ উপলক্ষে পিডিবিএফের ঈশ্বরগঞ্জ কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ সুফিয়া, পিডিবিএফের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, ঈশ্বরগঞ্জে পিডিবিএফের কর্মকর্তা মো. শওকত ওসমান, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মাঠকর্মী ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি