সংক্ষেপে সারা দেশ
শিশুদের চিকিৎসাঢাকার লালবাগের আমলীগোলা বালুঘাটে কৃষ্টি পরিষদ ক্লাবের উদ্যোগে দুস্থ প্রায় ৫০০ শিশুকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মোস্তফা কামাল রউফ, আবু সায়েম, মামুন মিয়া, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, মো. শহীদুল্লাহ, মো. ইমরান, মো. ওয়ালিউল্লাহ, মো. হাসনাত, মঈনুল ইসলাম চিকিৎসাসেবা দেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। এতে সার্বিক সহযোগিতা করেন মো. আবদুল হাসিব। বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের রাজশাহী মহানগর শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মইদুল ইসলাম, বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, পুঠিয়ার সাধারণ সম্পাদক আবদুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও রণজিৎ বর্ধন, আবদুল করিম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআসামি গ্রেপ্তারচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আবদুল গফুর নামের যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মগোদা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ১৯৮৭ সালের ১১ এপ্রিল আবদুস সাত্তার নামের এক কৃষককে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় আবদুল গফুরের। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি