সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু নির্মাণের দাবিপিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়ায় সাতক্ষীরা-খুলনা-পিরোজপুর-বরিশাল মহাসড়কের কচা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। স্থানীয় প্রেসক্লাবে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বেকুটিয়া সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রশিদ প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি।শাড়ি উদ্ধাররাজশাহীতে এক হাজার ২০০টি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে আলাইপুর সীমান্ত ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীতে নায়েক আবুল কাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকানাবিহীন একটি নৌকা থেকে ওই শাড়ি উদ্ধার করা হয়। শাড়িগুলোর বাজারমূল্য আনুমানিক এক কোটি ৪৬ লাখ টাকা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।গ্রেপ্তার ১সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জৈন উদ্দীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সেনের বাজার এলাকা থেকে গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, জৈন উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ সালে একটি গরু চুরির মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।