সংক্ষেপে সারা দেশ
২ জনের মৃত্যুগাইবান্ধা সদর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামে গতকাল রোববার বাবু মিয়া (২৫) নামের এক যুবক বজ্রপাতে মারা যান। একই দিন উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় গ্রামে বজ্রপাতে শরিফা আক্তারের (৩৫) মৃত্যু এবং আহত হন সাদা রানী, জাহানারা বেগম ও খামার বল্লমঝাড় গ্রামের রুলি খাতুন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজ্রপাতে ওই দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ও বল্লমঝাড় ইউপির চেয়ারম্যান এমারুল ইসলাম। গাইবান্ধা প্রতিনিধি।পরিবহন ধর্মঘটকুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাস টার্মিনাল দখলমুক্ত করার দাবিতে গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে স্থানীয় মোটরশ্রমিক ও বাসমালিক সংগঠন। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত ২২ জুন বাস টার্মিনাল অবৈধভাবে দখল করে নেন। রৌমারী মোটরশ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, টার্মিনাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শওকত আলম মজুমদার মুঠোফোনে বলেন, ‘আমি ছুটিতে আছি। তাই এ ব্যাপারে এখন কিছু বলতে পারছি না।’ নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।মানববন্ধন ভোলায় আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা বাসমালিক সমিতি। শহরের বাংলা স্কুল মোড়ে গতকাল রোববার সকালে আধা ঘণ্টা ধরে ওই মানববন্ধন করেন বাসমালিক ও শ্রমিকেরা। স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও পুলিশ সুপার বসির আহাম্মেদ। ভোলা প্রতিনিধি।